কথা চর্চা – Urmi Mukherjee
কথার কথা আর তো কিছু নয় । কথার আমি, কথার তুমি, কথা দিয়ে যায় চেনা । কথার উপর কথা বলা সে তো ঠিক নয় । কথার ঝুড়ি , কথার মালা , কান করে ঝালাপালা , কিন্তু, কথার বালা কি হয় ? কথার চুরি সে তো রোজই হয় । কথা করায় যুদ্ধ , কথা থামায় যুদ্ধ…