|

কথা চর্চা – Urmi Mukherjee

কথার কথা

আর তো কিছু নয় ।

কথার আমি,

কথার তুমি,

কথা দিয়ে যায় চেনা ।

কথার উপর

কথা বলা

সে তো ঠিক নয় ।

কথার ঝুড়ি ,

কথার মালা ,

কান করে ঝালাপালা ,

কিন্তু, কথার বালা কি হয় ?

কথার চুরি

সে তো রোজই হয় ।

কথা করায় যুদ্ধ ,

কথা থামায় যুদ্ধ ,

আবার সেই কথারই হয় যুদ্ধ

সেও তো কম নয় ।

কথা দিয়ে কথা রাখা

সে তো অমূল্য প্রায় ।

কথা দিয়ে হয়

বিশ্ব জয় ,

তাই তো বলো সবাই

হোক

কথার জয় ।।

ADVERTISEMENT
Side bar & Story Post
A11

Similar Posts

Leave a Reply